রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে অয়ন ওসমানের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের বিক্ষোভ

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ | ১১:২২ অপরাহ্ণ

বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে অয়ন ওসমানের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের বিক্ষোভ

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুযোগ্য পুত্র একেএম অয়ন ওসমানের নির্দেশে দেশব্যাপী বিএনপি ‘সন্ত্রাস-নৈরাজ্যের’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড়, সাইনবোর্ড মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য আনিকুল ইসলাম নাঈম, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের বেপারী, সাদ্দাম হোসেন শাওন, নোমান বেপারী, ইমরান, নাসিক ২নং ওয়ার্ড সাহেবপাড়া ইউনিটের আওয়ামীলীগ নেতা সরল, বাছেদ, আসলামসহ আরো অনেকে।
উক্ত বিক্ষোভ মিছিলে সার্বিক সহযোগীতায় ছিলেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ, রাহাত, শাফিন, রাফিসহ আরো অনেকে। এসময় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা বিএনপি জামায়েতকে হুশিয়ারি দিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথকে প্রকম্পিত করেন। মিছিলটি পার্ক স্কুলের সামনে থেকে শুরু করে সানারাপাড়, মৌচাক দিয়ে ঘোরে রহিম মার্কেট, সাহেবপাড়া, মাগুরের খামায় হয়ে সাইনবোর্ড মোড়ে গিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন