রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | ১০:৫৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার

নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েরতনগর এলাকার মৃত আঃ রহমানের ছেলে মো. সুমন এবং গোদনাইল আরামবাগ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. বাবু। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং মারামারিসহ সিদ্ধিরগঞ্জ থানায় ১১টি মামলা রয়েছে। সুমনের বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় দ্রুত বিচারআইন, মাদক এবং জুয়া আইনে মোট ৪টি মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন