রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | ৫:৫০ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে গাড়িচাপায় বৃদ্ধ নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে গাড়িচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে নাম-পরিচয় জানা যায়নি।

কঁাচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পুলিশ পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বর্তমানে মরদেহটি কঁাচপুর হাইওয়ে থানায় রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন