সিদ্ধিরগঞ্জের উত্তর মাদানীনগর সমাজ কল্যান যুব সংঘের নব গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বদরুন্নেসা আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শাহারিয়ার নাঈম খানকে সভাপতি ও আসাদুল্লাহ রোহানকে সাধারণ সম্পাদক এবং মোঃ ওমর ফারুককে সাংগঠনিক সম্পাদক ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়াও বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোট এজেন্সি মালিক সমিতির লাঙ্গলবন্দ শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন, আব্দুস ছাত্তার, নুরুল আলম সিদ্দিক, মোঃ মাকসুদুল আলম মুন্সী, মোঃ শামসুল আলম, আব্দুল মান্নান ও মাসুম বিল্লাহকে উপদেষ্ট করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি রাখা হয়।
পরিচিত সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরুন্নেসা আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা মোঃ আবু তাহেরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
কমিটিতে মোঃ শহিদুল ইসলাম খোকন, মোঃ বিপন ও কাউসার আহম্মেদ সহ-সভাপতি, আব্দুল আহাদ তানজিল, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ এনামুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুম পারভেজ শিমুল ও জাহিদ হাসান শুভ সহ-সাধারণ সম্পাদক, মোঃ নাঈম হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ তোফায়েল দপ্তর সম্পাদক, মোঃ নাজমুল ইসলাম খান সহ-দপ্তর সম্পাদক, রাকিবুল হাসান শান্ত প্রচার সম্পাদক, নূরে আলম সহ-প্রচার সম্পাদক, মাহবুবুর রহমান সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম খান পাঠাগার বিষয়ক সম্পাদক, রাকিব হাসান সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ শাওন মিয়া শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ শাহরিয়ার আরাফাত সম্্রাট সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সুফী মোঃ শিশির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান সাব্বির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, মোঃ ওসমান গনি মানবধিকার বিষয়ক সম্পাদক, আব্দুল কাদের শান্ত ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোঃ নূর এলাহী ধর্ম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ উল্যাহ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, আরমান হাসান নাহিদ আইন বিষয়ক সম্পাদক।
এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য করা হয়েছে মোঃ মেহেদী হাসানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ মাহফুজুর রহমান ইমন, শেখ একরাম, মোঃ আব্দুল্লাহ, আশিকুর রহমান প্রিন্স, আশরাফুল ইসলাম আবির, আব্দুল আলিম, সাব্বির হাসান সোহান, সাব্বির আহম্মেদ, মোঃ রিফাত, জুয়েল রানা, তামিম আলম, তানভীর আহম্মেদ, মাফুজুর রহমান মাহফুজ, রবি উদ্দিন রবি (জয়), রিফাত হাসান, আব্দুল জলিল, রিয়াদ, মোঃ জাহিদ, মোঃ রুবেল খান, মেহেদী হাসান সুজন, নীরব নাহিয়ান, মোঃ জাহিদ হাসান ও সালমান আব্দুল্লাহ।