সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকার রাস্তার পাশ থেকে থেকে মো. সুজন মিয়া (৪৫) নামে এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার ( ৭ অক্টোবর ) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই মরদেহটি উদ্ধার করেন সিদ্বিরগঞ্জ থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানাযায় নিহত সুজন মিয়া চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাহি মসজিদের পাশে অবস্থিত মনসুর মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার গভীর রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা সুজন মিয়াকে হত্যা করে পালিয়ে যায়। এ সময় নিহতের পাশে একটি ইজিবাইক ছিল। সে বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি। আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।