রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপরে আদমজী-চাষাঢ়া সড়কের সুমিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি গ্যাসলাইন উত্তর পাড়া এলাকার বারেকের ছেলে। সোহান ও হাসান দুজনই সুমিলপাড়া এলাকার ফাস্টকেয়ার বাইকজোন নামের একটি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশসূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে সোহান মোটরসাইকেলযোগে হাসানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং মোটরসাইকেল চালক হাসানকে গুরুতর আহত অবস্থায় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পরই কাভার্ডভ্যান চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন