বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াতে ডাকা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে. এম শামীম ওসমানের জনসভায় শত শত নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করেছে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. নুরুজ্জামান জজ মিয়া।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ২ টায় সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৪ নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে মো. নুরুজ্জামান জজ মিয়ার নেতৃত্বে মিছিলটি বের হয়ে নগরীর ২নং রেলগেইট এলাকায় আয়োজিত শামীম ওসমানের জনসভায় গিয়ে যোগদান করেন।
এ সময় শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে মিছিলে অংশ নেতা নেতাকর্মীরা।