রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ থানার সামনে যুবককে প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ

রবিবার, ২১ আগস্ট ২০২২ | ৮:২৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জ থানার সামনে যুবককে প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মো: সোহেল রানা নামে এক যুবককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে।
গত শনিবার (২০ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন আদমজী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো: সোহেল রানা শনিবার রাতেই ৫ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো- সিরাজুল ইসলামের ছেলে মো: টুটুল (৪০), রুহুল আমিনের ছেলে মো: সাগর (৩১), জাহিদ (৩৫), হারুন মুন্সীর ছেলে আরিফ (২৯) ও মো: দ্বীন ইসলাম (২৯)।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শনিবার রাত ৯টার সময় সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন আদমজী মসজিদের সামনে ভুক্তভোগীকে একা পেয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে গালাগালের প্রতিবাদ করলে ভুক্তভোগীর সাথে অভিযুক্তদের মধ্যে ধস্তাধস্তি ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পরে দেখে নেয়ার ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন