রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে টাকা ল্যাপটপ নিয়ে পালিয়েছে এজেন্সি কর্মচারী

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ | ৫:৪১ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে টাকা ল্যাপটপ নিয়ে পালিয়েছে এজেন্সি কর্মচারী

ওমরা হজ যাত্রীদের পাসপোর্ট, যাত্রীদের প্রয়োজনীয় তথ্য থাকাঅফিসের ল্যাপটপ চুরি হওয়ায় বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জের একজন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী।তাঁর দাবী, অফিসের পিয়ন তালা ভেঙে নগদ ১১ লাখ টাকা, ৩ হাজার সৌদি রিয়েল, ৩টিপাসপোর্ট, ল্যাপটপ ও মূল্যবান নথিপত্র চুরি করে নিয়ে গেছে। ফলে যাত্রীদের তিনি ওমরায়পাঠাতে পারছেন না।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার ট্রাভেল এজেন্সিব্যবসায়ী জানান, পল্টনে ৩১ কে আর প্লাজায় লাব্বাইক হজ্জ ওমরাহ সার্ভিসেস,হজ্ব লাইসেন্স নং ৮৯৮ নামক তাদের একটি অফিস রয়েছে। ওই অফিসে অফিস পিয়ন হিসেবে চাকরিকরতেন রাফসান আহমেদ আইয়্যাদ। তার বাবার নাম হারুন অর রশিদ। বাড়ি মাদারীপুরের পেয়ারপুর এলাকাতে।

গত ১১ আগস্ট রাত সোয়া ১২টায় রাফসান আলমারির তালা ভেঙে সবকিছুলুটে নেয়। এর পর থেকে তার মোবাইল ফোন নাম্বার দুটি বন্ধ পাওয়া যায়। তার গ্রামেরবাড়িতে যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না।সিরাজী বলেন, আমরা পরদিন ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজেদেখেছি সে রাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। অফিসের ওই আলমারিতে ১১ লাখ টাকাছিল ওমরা যাত্রীদের।

এছাড়া ছিল ৩ হাজার সৌদি রিয়েল। বড় বিষয় ল্যাপটপে আমাদের আগামীবছরের অনেক হজ যাত্রীর তথ্য, আমাদের অফিসের অনেকের তথ্য ছিল। ৩জনের পাসপোর্ট নিয়েগেছে। ফলে বেশ বিপাকে পড়তে হয়েছে। বিষয়টি আমরা পল্টন থানায় জানিয়েছি। তারা তদন্তকরছে।

এ ব্যাপারে পল্টন থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মঞ্জু জানান,এবিষয়ে থানায় একটি অভিযোগহয়েছে। পুলিশ তদন্ত করছে। আর এ বিষয়েমামলা এ প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন