রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া

মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ৯:১৫ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া

সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আদমজী নগর কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায় মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) বাদ যোহর আদমজী কেন্দ্রীয় কবরস্থান মাদ্রাসা এতিমখানা, কদমতলী কারীমিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে তার নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় মরহুমের স্ত্রী, ছেলে-মেয়েসহ আত্বীয় স্বজনদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নানা শ্রেনি-পেশার মানুষ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আত্বীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন