সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশ ও শোডাউনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ ‘তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল শোডাউন আয়োজন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার নেতৃত্বে আয়োজিত শোডাউনে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে আদমজী নতুন বাজার এলাকা থেকে ৩০টি মিনিট্রাক ও ১০০টি হোন্ডাবহরে নেতাকর্মীদের নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ কাপিয়ে শোডাউন করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এসময় সিদ্ধিরগঞ্জ পুলে বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে শোডাউন করে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পরে সিদ্ধিরগঞ্জ পুল থেকে একত্রিত হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল, সানারপাড়, সাইনবোর্ড দিয়ে শহরের চাষাড়া মোড় প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এম.এস টাওয়ারের সামনে এসে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সমাবেশের মাধ্যামে শেষ করেন। এসময় শোডাউনে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস মোল্লা, সদস্য সচিব মো: সাদ্দাম হোসেন, শামীম ওসমান সমর্থক গোষ্ঠীর সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আনিসুর রহমান, থানা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আহ্বায়ক মোঃ লিটন, সদস্য সচিব হাবিবুর রহমান, সদস্য এস এম নয়ন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য মোঃ সোহেল বেপারী, সিরাজুল ইসলাম কবি, মেহেদি হাসান বিল্পব, মোঃ শাহ্ আলম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হারিস আহম্মেদ মাসুদ, শেখ পারভেজ হোসেন জিতু, মোহাম্মদ ইদ্রিস হাসান মোল্লা, মোঃ আব্দুর রহমান নয়ন, রবিউল ইসলাম, শ্রমিকলীগ নেতা মোঃ মফিজ, দেলোয়ার হোসেন, মোঃ কামাল, বাদশা মিয়া, মোঃ আকাশ, হিমেল, সাব্বির, রুবেল, মোঃ রাজু, সোহাগ, সাদ্দাম, সাকিল প্রধান, নিলয় মোল্লা, সারোয়ার, মোঃ রিপন ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান‘সহ নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং প্রধানন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরিশেষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানান নেতৃবৃন্দরা।