শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের আদমজীতে পুলিশ-বিহারী সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপ, গ্রেপ্তার ৩২

সোমবার, ১৩ জুন ২০২২ | ১১:৫৭ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের আদমজীতে পুলিশ-বিহারী সংঘর্ষ, টিয়ারসেল নিক্ষেপ, গ্রেপ্তার ৩২

সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-পুলিশের সঙ্গে বিহারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও শর্টগানের গুলি করে তাদের ছত্রভঙ্গ করে। এতে কমপক্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে আদমজী এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শতাধিক সটগানের গুলি ও অর্ধশতাধিক টিয়ারশেল নিক্ষেপ করেন। সোমবার (১৩ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়, নতুন বাজার ও বিহারী ক্যাম্পের পকেট গেইট এলাকায় এ সংঘর্ষ হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বিহারী ক্যাম্পের কয়েকশত নারী-পুরুষ সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। গত শুক্রবার (১০ জুন) আদমজী জামে মসজিদের ভেতর পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় রবিবার (১২ জুন) দিবাগত রাত ১টা থেকে সোমবার (১৩ জুন) ভোররাত ৪টা পর্যন্ত বিহারী ক্যাম্পের ভেতর অভিযান চালায় বিপুল সংখ্যক পুলিশ। অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রতিবাদে তারা থানা কার্যালয় ঘেরাও করে। এতে নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে আদমজী ইপিজেডে প্রবেশ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ও সাধারন মানুষ।গ্রেফতারকৃত আসামিদের ছাড়িয়ে নিতে সকালে বিহারী ক্যাম্পের কয়েকশত নারী-পুরুষ সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে এবং অনেক নারী-পুরুষ বিভিন্ন অভিযোগ আনে বিহারী ক্যাম্পের বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে তারা থানা কার্যালয় ঘেরাও করে আসামি ছিনিয়ে নিতে। পরে পুলিশ ও র‌্যাব যৌথভাবে তাদেরকে লাঠিচার্জ, টিয়ার সেল ও শর্টগানের গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্র-ভঙ্গ করে দেয়।এদিকে পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অভিযানে যদি কোন নিরপরাধ মানুষ আটক হয়ে থাকে তাহলে আলোচনার মাধ্যমে সঠিক ভাবে তদন্ত করে তাদের ছেড়ে দেয়া হবে। কিন্তু বিক্ষোভকারীরা তখন সবাইকে ছেড়ে দিতে হবে বলে উত্তেজনা সৃস্টি করে। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ায় তারা। এক পর্যায়ে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বিহারীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেয়।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ছাড়িয়ে নিতেই বিহারী লোকজন নিয়ে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। আমরা তাদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করি। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার জুম্মার নামাজের সময় খুদবার আগে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আজিজুল হক মুসল্লিদের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ি, কিশোরগ্যাং, ইভটিজিং বিষয়ের কথা বলেন। পরবর্তীতে তিনি বলেন ভারতে মহানবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় এর প্রতিবাদ হচ্ছে। ভারতের বিষয় ভারতে থাক। ভারতের বিষয়ে এখানে আমরা না আনি। আমরা এর শান্তিপূর্ন প্রতিবাদ করবো কিন্তু যেন বিশৃংখলা না হয়। তার এই বক্তব্যকে কেন্দ্র করে তার উপর দফায় দফায় হামলা করে তাকে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পুলিশের দাবি, হামলার সময় মুসুল্লি বেশে একটি মাদক ব্যবসায়ি গ্রুপ ও তাদের সহযোগিরা হামলার নেতৃত্ব দেয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন