শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক অনিক এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

মঙ্গলবার, ১০ মে ২০২২ | ৪:৫১ পূর্বাহ্ণ

সাংবাদিক অনিক এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সাবেক অর্থ সচিব সাংবাদিক মঞ্জুর আহমেদ অনিক এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ মে) বাদ আছর সিদ্ধিরগঞ্জ পুলস্থ ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়ার মাহফিলে প্রয়াত সাংবাদিক অনিক সহ নারায়ণগঞ্জের প্রয়াত সময় সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের সভাপতি মো. মনির হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক আমার সময়ের জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম আরজু, দৈনিক আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি অপু রহমান, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক বাংলাদেশের খবর এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক ঢাকা প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি আসলাম মিয়া , দি ডেইলি ট্রাইব্যুনালের নারায়ণগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন, , জয়যাত্রা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, সময়ের আলো এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, দেশ রূপান্তর এররসিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. সোহেল, ফটো সাংবাদিক বিশাল আহমেদ, সোহেল রানা, আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক তোফাজ্জল হোসেন (মায়া), গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাইফুল্লাহ মো. খালিদ রাসেল ও সাংবাদিক মীর কাশেম, দৈনিক আমার সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. মিঠুন মিয়া , ৭১ বাংলাদেশ ডট কম এর মো. আল আমিন‘ আজকের বসুন্ধরা পত্রিকার মুন্নাসহ প্রমুখ।

উল্লেখ্য ,মরহুম মনজুর আহমেদ অনিক সাংবাদিকতায় তার বর্ণাঢ্য কর্মজীবনে সর্বশেষ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধির দ্বায়িত্বে কর্মরত ছিলেন । এছাড়াও তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আজকের ফরিয়াদ পত্রিকার ঢাকা প্রতিনিধি, ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব) এর নির্বাহী কমিটির নব-নির্বাচিত সদস্য এবং ওয়ার্কিং জার্নালিস্ট ফোরামের অর্থ সচিব ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন