শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি হাতে নাজমূল খুন

বুধবার, ২৩ মার্চ ২০২২ | ৯:৩৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি হাতে  নাজমূল খুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জে মাদকের বেচাকেনার ভাগ নিয়ে বিরোধের জের ধরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নাজমুল (২৭) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন। বুধবার দুপুরে নাসিক ৬নং ওয়ার্ডের চরশিমুলপাড়া সাধুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সরমোহন এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে। সে আইলপাড়া এলাকার রব্বানীর বাড়ির ভাড়াটিয়া।

এলাকাবাসী জানায়, নাজমুল পেশায় রাজমিস্ত্রী হলেও মাদক ব্যবসার সাথে জড়িত।এক সপ্তাহ আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে আজ সে জেল থেকে বের হয়। নাজমুলের মাদক ব্যবসার সহযোগী আদমজী বিহারী ক্যাম্পের মুরাদের দুই ছেলে ইমন (২০) ও রিপন (১৮) সাথে মাদক ব্যবসার ভাগ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মারামারি ও একপর্যায়ে বুকে ছুরিকাঘাত করলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নাজমুলকে ফেলে রেখে চলে যায়। এলাকার লোকজন প্রথমে আলিফ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন