সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নিজ আঙ্গিনা পরিস্কার রাখিব, সবাই মিলে সুষ্ঠ থাকিব এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক কার্যক্রমে এর একটি সেবা মূলক কাজ করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক ,বিশিষ্ট সমাজ সেবক হাজী শফিকুল ইসলাম এর সৌজন্যে নাসিক ২ নং ওয়ার্ডের সাহেব পাড়ায় মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।গত কয়েকদিন সাহেব পাড়ায় বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম নিজ অর্থায়নে করে যাচ্ছেন সমাজ সেবক রাজনীতি বিদ হাজী শফিকুল ইসলাম। তিনি সব সময় এলাকার জনগনের কথা চিন্তা করে এলাকার বিভিন্ন সমাজ সেবামলূক কাজ করে যাচ্ছেন।তিনি জনপ্রতিনিধি না হলেও এলাকাবাসী তাকে ভালোবাসেন ,তিনি সবসময় বিভিন্ন উন্নয়নমূলক কাজে এলাকাবাসী তাকে দিয়ে আদায় করে নেন।তিনিও এলকাবাসীর ডাকে সাড়া দিয়ে বিভিন্ন সেবা মূলক কাজে অংশ গ্রহন করেন।এলাকাবাসী যখন মশার উৎপাতে অতিষ্ঠ কাউন্সিলর কোন খোজ খবর নিচ্ছে না তখনই হাজী শফিকুল ইসলাম তার নিজ অর্থায়নে এলাকার বিভিন্ন পয়েন্ট মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমন সমাজ সেবা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।