শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সবুজ শ্যামল সামাজিক সংঘের উপদেষ্টা সজুর আর্থিক সহযোগিতায় আলোর মুখ দেখলেন নবযাতক শিশু

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | ৩:১৩ অপরাহ্ণ

সবুজ শ্যামল সামাজিক সংঘের উপদেষ্টা সজুর আর্থিক সহযোগিতায় আলোর মুখ দেখলেন নবযাতক শিশু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে আদমজী আলিফ জেনারেল হাসপাতালে জান্নাতের নবযাতক শিশুর পাশে নাসিক ৭ নং সবুজ শ্যামল সামাজিক সংঘের উপদেষ্টা তানজিম কবির সজিব সজুর আর্থিক সহযোগিতায় আলোর মুখ দেখলেন।গতকাল সোমবার ১৪ ফেব্রæয়ারি সকালে আলিফ জেনারেল হাসপাতালে সন্তানটি ভুমিষ্ট হয় ।
আলিফ জেনারেল হাসপাতালের যাবতীয় খরচ বহন করেন বিশিষ্ট ব্যবসায়ী ,সমাজ সেবক সবুজ শ্যামল সামাজিক সংঘের উপদেষ্টা তানজিম কবির সজীব সজুর আর্থিক সহযোগিতায় সন্তানটি সুষ্ঠ ও সুন্দর ভাবে আলোর মুখ দেখতে পারলেন। অসহায় মোঃ হারুনুর রশিদের পরিবারের আর্থিক সমস্যা ব্যয় বহুল খরচ বহন করতে অক্ষম থাকায় তার পাশে দাড়িয়েছেন নাসিক ৭ নং ওয়ার্ডের সবুজ শ্যামল সামাজিক সংঘ ।
এসময় সবুজ শ্যামল সামাজিক সংঘের সভাপতি আবদুল্লাহ আল জুবায়েদ ,সাধারণ সম্পাদক মাহবুব রহমান ,যুগ্ন সাধারণ সম্পাদক সাগর আহমেদ,রবিউল ইসলাম ,সাইদুল ইসলাম,শেখ রাসেল ,নাজমুল হাসান তুহিন,আরিফ,আলম,জাহাঙ্গীর, তমালসহ আন্যান্য সদস্যরা উপস্থিত থেকে জান্নাতের সন্তানটির খুজ খবর নিচ্ছেন।

সবুজ শ্যামল সামাজিক সংঘের উপদেষ্টা তানজিম কবির সজিব সজু বলেন, নাসিক ৭ নং ওয়ার্ডে বিভিন্ন অসহায় দরিদ্র পরিবারের পাশে ,সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে আমাদের এ সংগঠন কাজ করে আসছে ।সামাজিক কাজে আমরা প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।আমি এলাকার জনপ্রতিনিধি না হলেও আমি এলাকার অসহায় মানুষের পাশে আছি থাকব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন