শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কাউন্সিলর পুত্র লিয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার-প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০১ পূর্বাহ্ণ

কাউন্সিলর পুত্র লিয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার-প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আমি মোঃ ইলিয়াস ইসলাম লিয়ন, পিতা আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম, (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ১নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর)। আমি দীর্ঘদিন যাবৎ সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করে আসছি। বাংলাদেশ ছাত্রলীগ, নারায়ণগঞ্জ মহানগরের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি। গত কিছুদিন যাবৎ স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন সোশ্যাল মিডিয়া জানতে পারি যে আমাকে নিয়ে জড়িয়ে লেখা হয় “নাসিকে নবনির্বাচিত কাউন্সিলরের ছেলে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা নিয়ে পায়তারা, মোটা অংকের চাঁদা দাবি” এ শিরোনামে তাছাড়াও আরো বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও ছাত্রলীগ নেতা মোঃ ইলিয়াস ইসলাম লিয়ন। প্রতিবেদকের বক্তব্য : বিপুল ভোটে আমার বাবা আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে কিছু কুচক্র মহল আমাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন ভাবে মিথ্যাচারে লিপ্ত হচ্ছে। বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে এলাকার জনগণকে বিভ্রান্ত করছে। ইলিয়াস ইসলাম লিয়ন বলেন আমি কারো ব্যবসার উপর কোন হস্তক্ষেপ করিনি। অথচ আমার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে আর এর উপর ভিত্তি করে বিভিন্ন পত্রিকায় সংবাদ পরিবেশন করে আমাদের পরিবারের সুনাম নষ্ট করতে চাচ্ছে। আমি অনেক আগে থেকে ইন্টারনেট ব্যবসা করি। বর্তমানে কাউন্সিলর আব্দুল করিম বাবু (কাকা) আমাকে নাসিক ১নং ওয়ার্ডের তার ডিস ব্যবসার রক্ষণাবেক্ষণ দায়িত্বভার অর্পণ করে। এই খবর শুনে কয়েকজন ডিস ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যায়। তারা চায়না আমরা এলাকার যুবকদের নিয়ে ভালো কিছু করি, তারা চায়না এলাকার যুবকদেও নিয়ে ভালো একটা সমাজ গড়ি। এরা সমাজের শত্রু, এরা যুবকদের শত্রু, এরা চায় যুবকরা ভালো কিছু না করে, অপরাধের সাথে জড়িয়ে পড়ুক। লিয়ন বলেন-স্থানীয় একটি কুচক্রি মহল সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপকৌশলের অংশ হিসেবে এ অপপ্রচার ও গুজব রটানোর চেষ্টা চালাচ্ছে। একটি কুচক্রি মহল আছে এদের বিরুদ্ধে মিডিয়ার সামনে সব তুলে ধরবো। ইলিয়াস ইসলাম লিয়ন বলেন সাংবাদিক ভাইদের কাছে অনুরুধ আপনারা জাতির বিবেক আপনারা লিখেন তবে জাচাই-বাছাই করে সত্য যে বিষয়টি বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশ করে জনতার সামনে উপস্থাপন করেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন