সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীদের হামলায় জসিম উদ্দিন (৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী সিআইখোলা বালুর মাঠ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। আহত জসিম উদ্দিন সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার আবু সাঈদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নুরু মিয়ার ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন(৩৩), একই এলাকার মাদক ব্যবসায়ী মোঃ রতন, সিআই খোলা বউ বাজার ইতালি বিল্ডিং এলাকার মোঃ আলামিন, মোঃ আমজাদ কবরস্থানের পিছনের, আইয়ুব আলীর ছেলে মোঃ শামীম (৩০) সহ সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। গত সোমবার (২৪ জানুয়ারী) আনুমানিক সকাল ৮ টার সময় সিআই খোলা মাঠে মাদক সেবন করাকালীন সময় তাদেরকে জসিম উদ্দিন নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং তাদের সাথে কথাকাটাকাটি হয় পরে তারা চলে আসে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুর ১ টার দিকে সিআই খোলা বালুর মাঠের রাস্তা দিয়ে জসিমের দুই বন্ধু (সোহেল আরমান ও আবু কালাম) বাসয় ফেরার পথে উক্ত দুই বন্ধুকে তারা বেদম মারধর করে। তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ লুটানের চেষ্টা করে। তখন লোক মারফত শুনতে পান তার দুই বন্ধু সোহেল আরমান ও আবুল কালামকে আটকে রেখে লোহার রড, বাঁশ, কাঠ দিয়ে বেদম মারধর করে। তখন দুই বন্ধুকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে মারধর করে। এক পর্যায়ে তারা তার মাথার উপরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। এলাকার লোকজন তার চিৎকার শুনে এগিয়ে আসলে ওরা চলে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা পাঠায়। জসিম অভিযোগে আরো উল্লেখ করেন, আমার কাছে থাকা ৫৬ হজার টাকা, আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আমার দুই বন্ধুর কাছ থেকে টাকা ও অ্যান্ড্রয়েড মোাবাইল ফোন নিয়ে যায়। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানায়, বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।