শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৪নং ওয়ার্ডে নির্বাচনী মাঠ জরিপে বিজয়ী হবে কাউন্সিলর প্রার্থী মোঃ আরিফুল হক হাসানের লাটিম মার্কা

রবিবার, ০৯ জানুয়ারি ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ

নাসিক ৪নং ওয়ার্ডে নির্বাচনী মাঠ জরিপে বিজয়ী হবে কাউন্সিলর প্রার্থী মোঃ আরিফুল হক হাসানের লাটিম মার্কা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ আরিফুল হক হাসান লাটিম মার্কা বিজয়ী হবেন বলে এলাকাবাসী জরিপে উঠে আসে।গত ৮ ও ৯ জানুয়ায়ী বিভিন্ন এলাকা শিমরাইল , আটি, হাউজিং , ভূমি পল্লী, বউবাজার , ওয়াপদাকলোনী, রেললাইন,আজিবপুর , বাগানবাড়ী , আউলাবন এলাকা ঘুরে ভোটারদের সাথে আলাপকালে জরিপে জানা যায়,মোঃ আরিফুল হক হাসানের লাটিম মার্কা প্রতীকের জোয়ার উঠেছে ।তিনি এবারও বিজয়ী হবে এই আশাংঙ্কা ভোটাদের মাঝে বিরাজ করছে এবং বিজয়ী নিশ্চিত হবে এই ধারনা করা হচ্ছে।তিনি এলাকার প্রত্যেকটি মহল্লা ঘুরে ঘুরে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন । ভোটাররা তাকে আশ্বাস প্রদানও করছেন। প্রত্যেকটি মহল্লা উঠান বৈঠক ও মতবিনিময় করে সবার মন জয় করেছেন।ভোটারদের ঘরে ঘরে ভোট প্রার্থনা করে সবার চেয়ে এগিয়ে আছেন। এলাকাবাসী তাকে লাটিম মার্কা প্রতীক নির্বাচিত করবে এই প্রত্যাশা সকলের মনে প্রাণে।
নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আরিফুল হক হাসান বলেন, মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই,আমি মসজিদ , মাদরাসা ও স্কুলের দায়িত্ব পালন করে যাচ্ছি আমাকে লাটিম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। এ ওয়ার্ডের যেসকল কাজ বাকী আছে সেগুলো করার সুযোগ দিন।আমি আপনাদের সাথে আছি থাকব। আপনারা ১৬ জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে লাটিম মার্কা ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করলে আমি ওয়ার্ডে যে সকল সমস্যা আছে তা সমাধান করে দিব ইনশাল্লাহ।নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আরিফুল হক হাসান এলাকার মানুষের কাছে লাটিম মার্কার ভোট প্রার্থনা ও সহযোগীতা কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন