শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাহেবপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি নাসিক ২ নং ওয়ার্ডের হাজী শফিকুল ইসলামের মতবিনিময় সভায় ঝুড়ি মার্কা ভোট চাইলেন

শনিবার, ০৮ জানুয়ারি ২০২২ | ১০:১০ অপরাহ্ণ

সাহেবপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি নাসিক ২ নং ওয়ার্ডের হাজী শফিকুল ইসলামের মতবিনিময় সভায় ঝুড়ি মার্কা ভোট চাইলেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলামের ঝুড়ি মার্কার মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতি নাসিক নির্বাচনের নৌকা ও ঝুড়ি মার্কার ভোট চেয়েছেন জনগনের কাছে। গত ৮ জানুয়ারি বিকালে সাহেবপাড়ায় এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি,সেভেন মাডারে নিহত নজরুল ইসলামের ভাই মোঃ নুর মোহাম্মদ , সাহেব পাড়ার ইমাম হোসেন,ইঞ্জিনিয়ার সানোয়ার ,মজিবুর মিয়াজী,সিরাজুল ইসলাম, আলহাজ্ব মহিউদ্দিন মোল্লা সহগন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতি বলেন, এলাকায় যোগ্য ও সৎ লোককে নির্বাচিত করবেন কোন সন্ত্রাসী , চাদাঁবাজ , ভূমি দখলবাজ কাউকে ভোট দিবেন না ।আমি জানি , আমার বুন্ধ, সৎ, যোগ্য, শিক্ষিত নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী হাজী শফিকুল ইসলাম কে ঝুড়ি প্রতীক মার্কা ভোট দিবেন।সে আপনাদের বিভিন্ন সমস্যা সমাদান করে দিবে । তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার নৌকা মার্কাকে ভোট দিয়ে শক্তিশালী করার জন্য আহবান জানান।তিনি দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। আমি ঝুড়ি প্রতীক মার্কা হাজী শফিকুল ইসলামের হাতে তুলে দিলাম আপনারা তাকে ঝুড়ি মার্কা ভোট দিবেন ।
এসময় সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি বলেন, আমার স্বামী নজরুর ইসলাম একজন সৎ সাহসী পর উপকারী লোক ছিলেন,আপনারা তাকে ভালোবেসে কাউন্সিলর বানিয়েছেন।এখন আমার ভাই এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছে তাকে ঝুড়ি প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
এসময় ইঞ্জিনিয়ার সানোয়ার বলেন,আমরা আর কোন সন্ত্রাসী , চাদাঁবাজ . জমিদখলবাজ চাই না। আমরা পরিবর্তন চাই। সে আমাদের সাহেবপাড়া আমার সম্পতি দখল করে আমাকে মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এমন ব্যক্তিকে চাই না। আমরা সৎ লোককে ভোট দিব।
কাউন্সিলর প্রার্থী হাজী শফিকুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কবরস্থান ,এ্যাম্বুলেন্স ,কমিউনিটি সেন্টার , খেলার মাঠ , সিসি ক্যামরা করে দিব।এই ওয়ার্ডে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রলাপ করতে দেওয়া হবে না।আপনারা আমাকে এবার ঝুড়ি মার্কা ভোট দিয়ে সুযোগ করে দেন , আমি আপনাদের সকল সমস্যা সমাধান করে দিব। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ২ নংওয়ার্ডে গনসংযোগ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন