সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃআরিফুল হক হাসান লাটিম মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা ও উঠান বৈঠক করেন।গতকাল বুধবার (৫ জানুয়ারি) শিমরাইল ভোটাদের নিয়ে মতবিনিময় সভা করেন। ১৬ জানুয়ারি রবিবার ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।তাই আসন্ন নাসিক নির্বাচন কে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফুল হক হাসান ভোটারদের সাথে সরাসরি মতামত সর্ম্পকে জানেন। ৪ নং ওয়ার্ডের প্রত্যেকটি মহল্লায় শিমরাইল,আটি, ওয়াপদাকলোনী, আজিবপুর রেললাইন , বউবাজার, আটি হাউজিং ,আওলাবন, বাগানবাড়ী মোঃ আরিফুল হক হাসানের বিকল্প কেউ নেই। তিনি ৪ নং ওয়াডের্র বার বার নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী সাবেক নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ,বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এডহক কমিটির সদস্য, সিদ্ধিরগঞ্জ হাউজিং সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, আজিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,শিমরাইল আলিম মাদ্রাসার ম্যানিজং কমিটির সদস্য মোঃ আরিফুল হক হাসান কাউন্সিলর জনসেবা নিয়োজিত রয়েছেন ।তিনি অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত বিচক্ষন মনের মানুষ হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনামখ্যাতি রয়েছে। তিনি এলাকায় জনগনের কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।তিনি অন্যান্য জনপ্রতিনিধির চেয়ে জনপ্রিয়তার শীর্ষে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপকভাবে জনসমর্থন রয়েছে তার। জনগনকে তিনি যেমন ভাল বাসেন তেমনি জনগনও তাকে মনে প্রাণে ভালবাসে। তিনি বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে জনগনের সেবা করে যাচ্ছেন।
তিনি উঠান বৈঠক বলেন,আমার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট পাকা,ড্রেন এবং লাইটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ করে যাচ্ছি।কাউন্সিলর আরিফুল হক হাসান আরো বলেন , আমি আমার ওয়ার্ডের জনগনের জন্য জনসেবায় করার চেষ্ঠা করছি। আমার ওয়ার্ডের রাস্তাঘাট-ড্রেন ও লাইটিংসহ বিভিন্ন উন্ন্য়নের কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় সবসময় নিয়োজিত রয়েছি।এই করোনা কালীন সময় প্রত্যেক অসহায় মানুষের ঘরে ঘরে করোনার সামগ্রী পোছে দিচ্ছে। করোনার বিভিন্ন উপকরন দেওয়া ,সাহায্য সহযোগিতা করা আমি নিজে ও আমার কর্মী বাহিনী সর্বদায় কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন থেকে ত্রান সহযোগিতা, প্রধানমন্ত্রী ত্রান তহবিল নিজস্ব তহবিল,রিলিফ কার্ড , বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃদুগ্ধ ভাতা,প্রতিবন্ধি ভাতা,জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ, মশক নিধন দেওয়াসহ জনগনকে সেবা দিয়ে যাচ্ছি।জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি।এছাড়াও স্কুল ,মসজিদ, মাদ্রাসার বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করে যাচ্ছি এবং স্কুল ,মসজিদ ও মাদ্রাসা উন্নয়নের জন্য বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি। আগামী ১৬ জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে লাটিম মার্কাকে নির্বাচিত করলে আমি বাকী অসমাপ্ত কাজগুলো সুন্দর ভাবে করতে পারব।এ ওয়ার্ড কে একটি আধুনিক ওয়ার্ডে পরিনত করব।উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে ভোটাদের কাছে লাটিম মার্কা ভোট দেওয়ার জন্য সমর্থন কামনা করেন।