সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সোহরাব হোসেন কুমড়া মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন।গত ২৮ ডিসেম্বর সকালে তাকে মিষ্টি কুমড়া মার্কা প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পার বাড়ীতে গিয়ে তার মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া নিয়ে প্রচারে বের হয়।এলাকাবাসীর দোয়া নিয়ে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ সোহরাব হোসেন। একই দিনে ওয়ার্ডের প্রত্যেকটি মহল্লায়, বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটাররা তাকে মিষ্টি কুমড়া মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য নির্বাচনী প্রচারে নামেন।নাসিক ২নংওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সোহরাব হোসেন বলেন,জনগনের অধিকার , মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে মিষ্টি কুমড়া মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সেবক। আপনাদের সেবা করতে চাই। আপনাদের দোয়া চাই,সমর্থন চাই।নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সোহরাব হোসেন এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।