শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ২ নং ওয়ার্ডের ফুলের ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ শফিকুল ইসলাম সকলের কাছে দোয়া

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | ৯:০৬ অপরাহ্ণ

নাসিক ২ নং ওয়ার্ডের ফুলের ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় কাউন্সিলর প্রার্থী  হাজী মোঃ শফিকুল ইসলাম সকলের কাছে দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও আওয়ামীলীগ নেতা হাজী মোঃ শফিকুল ইসলাম ফুলের ঝুড়ি প্রতীক বরাদ্দ পেয়েছন। গত ২৮ ডিসেম্বর সকালে তাকে ফুলের ঝুড়ি প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্ধ পাওয়ার পার বাড়ীতে গিয়ে তার গর্বিত মা পা ধরে সালাম করেন এবং দোয়া নিয়ে এলাকায় প্রচারে বের হন। মায়ের দোয়া নিয়ে ফুলের ঝুড়ি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৎ যোগ্য এবং শিক্ষত হাজী মোঃ শফিকুল ইসলাম ওয়ার্ডের আব্দুল আলী পুল কালু ,হাজী রোড , মিজমিজি পশ্চিম পাড়া, মিজমিজি দক্ষিন পাড়া , চৌধুরী পাড়া , সাহেব পাড়া, মৌচাকসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটাররা তাকে ফুলের ঝুড়ি ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস দেন।
নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ শফিকুল ইসলাম বলেন,আমি মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে ফুলের ঝুড়ি মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের উন্নয়ন ও নাগরিক সকল সেবা দিয়ে ওয়ার্ডকে আধুনিক নগরায়ন গড়ে তুলব। আপনাদের সেবা করতে চাই। আপনাদের দোয়া চাই,সমর্থন চাই। ১৬ জানুয়ারী ফুলের ঝুড়ি ইভিএম ভোটের মাধ্যমে নাসিক ২ নং কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ শফিকুল ইসলামকে বিজয়ী করতে এলাকার মানুষের দোয়া ও ভালোবাসা সহযোগীতা কামনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন