সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল মিষ্টি কুমড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।গত ২৮ ডিসেম্বর সকালে তাকে মিষ্টি কুমড়া প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পার বাড়ীতে গিয়ে তার মুরুব্বি ও এলাকাবাসীদের নিয়ে প্রচার নামেন। এলাকাবাসীদের দোয়া নিয়ে মিষ্টি কুমড়া নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন । ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল একই দিন দুপুর দিকে তার ওয়ার্ডের কদম তলী . নয়া পাড়া, কদমতলী উত্তর পাড়া, দক্ষিন পাড়া, গ্যাস লাইন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটাররা তাকে মিষ্টি কুমড়া মার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য নির্বাচনী প্রচারে মাঠে নামেন।
নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফজলুল হক জুয়েল বলেন, জলাবদ্ধতা নিরসন ও আধুনিক ওয়ার্ডে পরিনত করাই একমাত্র কাজ। মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে এ্যাম্বুলেন্স ২ টি দিব নাগরিক সকল সুযোগ সুবিধা আমার থেকে পাবে।মিষ্টি কুমড়া মার্কা ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আপনারা ১৬ জানুয়ারি মিষ্টি কুমড়া মার্কা ইভিএম মাধ্যমে ভোট দিয়ে মোহাম্দ ফজলুল হক জুয়েলকে নির্বাচিত করতে সকলের কাছে দোয়া চাই,সমর্থন চাই।এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।