শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘুড়ি প্রতীক পেয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে নির্বাচনী মাঠে নামলেন কাউন্সিলর প্রার্থী তোফায়েল হোসেন

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | ৯:০৩ অপরাহ্ণ

ঘুড়ি প্রতীক পেয়ে এলাকাবাসীর দোয়া নিয়ে নির্বাচনী মাঠে নামলেন কাউন্সিলর প্রার্থী তোফায়েল হোসেন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তোফায়েল হোসেন ঘুড়ি মার্কা প্রতীক বরাদ্দ পেয়েছেন। গত ২৮ ডিসেম্বর সকালে তাকে ঘুড়ি মার্কা প্রতীক বরাদ্দ দেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার। তিনি প্রতীক বরাদ্দ পাওয়ার পর বাড়ীতে গিয়ে এলাকাবাসীদের দোয়া নিয়ে নিবার্চনী মাঠে প্রচারে বের হন। এলাকাবাসীর দোয়া নিয়ে ঘুড়ি মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ তোফায়েল হোসেন। একই দিন দুপুর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটাররা তাকে ঘুড়িমার্কা ভোট দিয়ে বিজয়ী করার জন্য নির্বাচনী মিছিল বের করেন।
নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর তোফায়েল হোসেন বলেন, মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করতে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এলাকাবাসীর সেবা করতে চাই। আপনারা ১৬ জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে ঘুড়িমার্কাকে ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করতে দোয়া চাই,সমর্থন চাই।নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তোফায়েল হোসেন এলাকার মানুষের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন