সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের হেভিওয়েট কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আওয়ামীলীগ সর্মথিত নেতা হাজী শফিকুল ইসলামের এলাকায় গনজোয়ার ওঠেছে তিনি বিভিন্ন এলাকায় আব্দুল আলী পুল থেকে শুরু করে মিজমিজি পশ্চিম পাড়া, দক্ষিন পাড়া, চৌধুরী পাড়া,কালু হাজী রোড,ধনু হাজী রোড গনসংযোগ করেন। গত২৫ ডিসেম্বর শনিবার ১০ টা সময় এলকাবাসী তার পক্ষে মাঠে নেমেছে তার গনসংযোগে গনজোয়ার এলাকায় নারী পুরুষ বিশাল শোডাউন করে প্রত্যেকটি পাড়া মহল্লায় এবার হাজী শফিকুল ইসলাম পক্ষে মাঠে আছে আগামী ১৬ জানুয়ারী ইভিএম ভোটের মাধ্যমে নির্বাচিত করে কাউন্সিলর বানিয়ে এলাকার সেবক দেখতে চায় এলাকাবাসী । পরিবর্তন এর অঙ্গিকার নিয়ে নাসিক ২ নং ওয়ার্ডবাসী জেগে উঠেছে তাকে কাউন্সিলর বানিয়ে ঘরে ডুকবে ।জনগন তাকে কাউন্সিলর মনোনীত করে জনগনের সেবক হিসাবে নাসিক ২ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি দেখতে চায়।
গনজোয়ার ও গনসংযোগে অংশ গ্রহন করেন এলাকার ছাত্রলীগ ,যুবলীগ ,আওয়ামীলীগ, তরুণ, যুবক, নারী পুরুষ ও মুরব্বিদের সাথে নিয়ে এলাকাবাসী তার পক্ষে মাঠে নেমেছে সবাই বিশাল শোডাউন অংশ গ্রহণ করে বুঝিয়ে দিলেন হাজী শফিকুল ইসলাম এর বিকল্প কেউ নেই ।তাকে এবার কাউন্সিলর সুযোগ করে দিলে তিনি আমূল পরিবর্তন করে ওয়ার্ড কে একটি আধুনিক ওয়ার্ডে পরিনত করবে।
নাসিক ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের নেতা হাজী শফিকুল ইসলাম গণসংযোগ শেষ করে বলেন, প্রিয় এলাকাবাসী আপনারা সবাই আমার নির্বাচনী সালাম নিবেন। আমার সাথে যারা গনসংযোগে আসছেন তাতে আমি কৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ জানান। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ২ নং ওয়ার্ডে কে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে পরিনত করব।ভূমি দস্যু, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক ওয়ার্ড গড়ে তুলব । খেলাধুলা করার জন্য একটি মাঠ তৈরি করে দিব। শিশুদের জন্য পার্কের ব্যবস্থা করতে চাই। সিসিটিভি ক্যামেরা স্থাপন করে ২ নং ওয়ার্ডকে মাদক মুক্ত রাখতে সমাজ উপহার দিব ।শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন সামগ্রী উপহারের ব্যবস্থা করে দিব। বিশেষ করে যারা গরিব হাডের রোগী তাদের জন্য এ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিব। ১৬ ই জানুয়ারী ইভিএম ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী কে নির্বাচিত করবেন। সকলের প্রতি নির্বাচনী সালাম ও ভোট প্রাথনা কামনা করেন।