শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রক্ত চোষাকে ভোট দিবেন না, এক মাস ধরে পানি ,বিদুৎ নাই বিহারী ৩নং সেক্টরে মতবিনিময় সভায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ | ১০:৫০ অপরাহ্ণ

রক্ত চোষাকে ভোট দিবেন না, এক মাস ধরে পানি ,বিদুৎ নাই বিহারী ৩নং সেক্টরে মতবিনিময় সভায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃনাসিক ৬ নং ওয়ার্ডে বিহারী ক্যাম্প ৩ নং সেক্টরে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর বাদে এশার পর শামীম এর সভাপতিত্বে এ মতনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাবেক আমদজী সোনামিয়া মার্কেটর সভাপতি গুল মোহামম্দ গুলু মেম্বার ,সাবেক সভাপতি সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম , শ্রমিক নেতা মজিবুর রহমান মন্ডল , কাজী আতাউর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় সিরাজুল ইসলাম মন্ডল বিহারী ক্যাম্প ৩ নং সেক্টরে মতবিনিময় সভায় বলেন, আমি আপনাদের দুঃখ কষ্ট বুঝতে পেরেছি।এর আগে কাউন্সিলর হিসাবে আপনাদের সমস্যার সমাধান করে দিয়েছি।বর্তমান রক্ত চোষা কারণে আপনারা দুঃখ কষ্টের দিন যাপন করছেন।আমি জানতে পারি প্রায় এক মাস যাবৎ বিহারী ক্যাম্পে বিদুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে।যেখানে সরকার নিজে উন্নয়নের সহযোগিতা করেন সেখানে রক্ত চোষা এসে পানি বিদুৎ বন্ধ করে দেন। আপনারা সর্তক অবলম্বন করে ১৬ জানুয়ারি ভোটের মাধ্যম সঠিক সৎ ও যোগ্য ব্যক্তি কে কাউন্সিলর নির্বাচন করবেন।যে সমস্যার কথা বলেছেন আমি ব্যক্তি গত ভাবে সমাধান করে দিব।এখন থেকে এক চোখ আপনাদের আরেক চোখ আমার পরিবারে জন্য থাকবে।আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন