শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান দিপু।

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | ১১:৫৪ অপরাহ্ণ

মনোনয়নপত্র জমা দিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান দিপু।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী তাঁতী লীগের ঢাকা মাহানগর দক্ষিনের সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা, আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সম্পাদক ও তরুণ সমাজ সেবক হাজ্বী মিজানুর রহমান দিপু মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান দিপু নাসিক ৫নং ওয়ার্ডবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ আমার এ ওয়ার্ডবাসীর আশা ও আস্থা আমাকে আরো সাহসী করেছে। নির্বাচনে যদি আমি জয়লাভ করি তাহলে এই জয় আমার হবে না, এই জয় হবে ওয়ার্ডবাসীর। তিনি আরও বলেন, আমি এই ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রোল মডেল হিসেবে গড়তে চাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন