শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে নাসিক ৭নং ওয়ার্ডে সজুর বিজয় র‌্যালি

শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১ | ১১:৫৩ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে নাসিক ৭নং ওয়ার্ডে সজুর বিজয় র‌্যালি

স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নাসিক ৭নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু)র উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় হাতে হাতে প্রিয় লাল-সবুজের পতাকা, উৎসবের আনন্দ, মুখে মুখে জয় বাংলার গান আর স্লোগান। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নাসিক ৭নং ওয়ার্ডের ভিবিন্ন মহল্লায় মহল্লায় গুড়ে এ বিজয়ের শোডাউনের করা হয়। এসময় সবাইকে সালাম জানিয়ে বিজয়ে জয় বাংলার স্লোগান দিয়ে তারা শোডাউন করে। এসময় হাজ্বী তানজিম কবির সজু বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- আজ ১৬ই ডিসেম্বর, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বাংলাদেশের মহান বিজয় দিবস। সেই সঙ্গে পালন করা হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। কারণ আজ ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি হলো। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমপর্ণ করেছিল হানাদার বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন