বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক নির্বাচনে ৩৭পদে ২৫৪ মনোনয়ন ফরম সংগ্রহ

বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১ | ৩:০০ অপরাহ্ণ

নাসিক নির্বাচনে ৩৭পদে ২৫৪ মনোনয়ন  ফরম সংগ্রহ

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৩৭ পদে ২৫৪ জন মানোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মাঝে মেয়র এর ১টি পদের ফরম নিয়েছেন ১১ জন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর ৯ পদে ৩৭ জন ও সাধারণ কাউন্সিলরের ২৭ পদে ২০৬ জন মানোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

নারায়ণগঞ্জ নির্বাচন অফিস থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে ১৩৩ প্রার্থী তাদের মনোনয়ন ফরম দা‌খিল ক‌রে‌ছেন।

আগামী ২০২২ সালের ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের দিন। সেদিন এই প্রার্থীদের মধ্যে থেকেই ৩৭ জনকে বেছে নিবে নগরীর ৫ লাখ ১৭ হাজার ৩৭৫ জন ভোটার।

তফসিল অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

নির্বাচন অফিস থেকে জানা গেছে, ১৪ ডিসেম্বর পর্যন্ত ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে থেকে ২ জন, সংরক্ষিত ৯ ওয়ার্ডে ৩৭ প্রার্থীর মধ্যে ২৭ জন আর সাধারণ কাউন্সিলরের ২৭ পদে ২০৬ জনের মধ্যে ১০৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এ সব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। আর প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। এরপর মার্কা নিলেই শুরু হবে প্রচারণা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন