শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়নপত্র জমা দিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গিয়াস উদ্দিন টুলু

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ৩:২৭ অপরাহ্ণ

মনোনয়নপত্র জমা দিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী গিয়াস উদ্দিন টুলু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সুলতান মোহাম্মদ গিয়াস উদ্দিন (টুলু) মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান মোহাম্মদ গিয়াস উদ্দিন টুলু নাসিক ২নং ওয়ার্ডবাসীর কাছে ভোট ও দোয়া চেয়ে বলেন, আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে আমি কাউন্সিলর নির্বাচিত হতে চাই। ইনশাআল্লাহ আমার এ ওয়ার্ডবাসীর আশা ও আস্থা আমাকে আরো সাহসী করেছে। নির্বাচনে যদি আমি জয়লাভ করি তাহলে এই জয় আমার হবে না, এই জয় হবে ২নং ওয়ার্ডবাসীর। তিনি আরও বলেন, আমি এই ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রোল মডেল হিসেবে গড়তে চাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন