শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আইএসপিএবি’র নব-নির্বাচিতদের ‘জারা কমিউনিকেশন’র অভিন্দন-শুভেচ্ছা

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১ | ১:০৫ পূর্বাহ্ণ

আইএসপিএবি’র নব-নির্বাচিতদের ‘জারা কমিউনিকেশন’র অভিন্দন-শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (আইএসপিএবি)এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সবাইকে আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- ‘জারা কমিউনিকেশন’ এর স্বতাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসিন হোসেন রানা। মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) রাতে এক সাক্ষাতকালে সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, ‘জারা কমিউনিকেশন’ এর স্বতাধিকারী মোঃ মহসিন হোসেন রানা’ নব-নির্বাচিত সবাইকে অভিন্দন ও শুভেচ্ছা জানান এবং সকলের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
প্রসঙ্গতঃ সোমবার (১৩ ডিসেম্বর) ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (আইএসপিএবি)এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন-অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের মো. ইমদাদুল হক এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন কেএস নেটওয়ার্ক লিমিটেডের নাজমুল করিম ভূঞা। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আইসিসি কমিউনিকেশনের সাইফুল ইসলাম সিদ্দিক, সহ-সভাপতি চিটাগাং টেলিকম সার্ভিসেস লিমিটেডের মো. আনোয়ারুল আজিম নির্বাচতি হয়েছেন। নির্বাচন শেষে বনানীতে ‘আইএসপিএবি’ এর সচিবালয়ে নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন পরিচালকসহ মোট ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। আইএসপিএবি’র ২০২১-২০২৩ মেয়াদকালের জন্য নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। মো: আব্দুল কাইউম রাশেদ, ট্রায়াঙ্গল সার্ভিসেস লি:, যুগ্ম-মহাসচিব-০১, মোহাম্মদ আনোয়ার হোসেন, সান অনলাইন, যুগ্ম-মহাসচিব-০২, মো: আসাদুজ্জামান, অন্তরঙ্গ ডট কম লিমিটেড ,কোষাধ্যক্ষ, মো: জাকির হোসাইন, ইউনিফাইড কোর লি:,পরিচালক, মাহবুব আলম, সার্কেল নেটওর্য়াক,পরিচালক, সাকিফ আহমেদ, ইনফোলিং লিমিটেড,পরিচালক,এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, বি,সি.এল অনলাইন সার্ভিস, পরিচালক, ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, ফিসা কমিউনিকেশন, পরিচালক, মো: নাছির উদ্দিন, স্পীড টেক অনলাইন পরিচালক।
উল্লেখ্য, গত- ১১ ডিসেম্বর ২০২১, শনিবার ২০২১-২০২৩ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য সাধারণ ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে থেকে ৪ জন, মোট ১৩ জন পরিচালক নির্বাচিত হন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন