শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক নির্বাচনে মেয়র পদে বিএনপি এমপি গিয়াস উদ্দিন মনোনয়ন সংগ্রহ

রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ | ৮:৫৭ অপরাহ্ণ

নাসিক নির্বাচনে মেয়র পদে বিএনপি এমপি গিয়াস উদ্দিন মনোনয়ন সংগ্রহ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃআসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন। তার পক্ষে রোববার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র কিনেন নারায়ণঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম।
এ বিষয়ে গিয়াস উদ্দিন জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। তবে দল যা সিদ্ধান্ত নিবে সে মোতাবেক কাজ করবো। দলের বাইরে যাবো না।
উল্লেখ্য, এরআগে গত ৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারাও বলেছেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। এখন দল যা সিদ্ধান্ত দিবে তা মেনে নিবো।
এদিকে বিএনপি নাসিক নির্বাচনে অংশ নিবে কি নিবে না তা এখনো পরিস্কার করেনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন