রাজিব হোসেন রাজু: আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সৎ যোগ্য হাজী গিয়াসউদ্দিন টুলু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া এই প্রবীণ আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জ থানায় নেতৃত্ব দিয়ে আসছেন হাজী গিয়াসউদ্দিন টুলু । সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন এর নেতৃত্বে গিয়াসউদ্দিন তার ২নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। গিয়াসউদ্দিন টুলু বলেন আমার দুইজন অভিভাবক সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের তাদের দিকনির্দেশনায় আমি সবসময় কাজ করে আসছি। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমার এই দুই অভিভাবকদের দোয়া নিয়ে আমি মাঠে নেমেছে জনগণ যদি আমাকে ভালোবেসে জয়যুক্ত করেন তাহলে আমি আমার ২নং ওয়ার্ড কে একটি ডিজিটাল আধুনিক ওয়ার্ড করব। পাশাপাশি আমার ২নং ওয়ার্ড থেকে মাদক ইভটিজিং বাল্যবিবাহ বন্ধ করব এবং আমার ২ নং ওয়ার্ডের মশা নিধন করার জন্য যা যা করণীয় তা আমি করবো। আমি গিয়াসউদ্দিন টুলু ২নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া চাই এবং সকলে আমাকে ভোট দিয়ে বিজয় যুক্ত করবেন আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা।