আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৭নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু)কে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করার লক্ষে কদমতলী এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হুমায়ূন কবির তার ছেলে জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী পশ্চিম নয়াপাড়া অলি ভুইয়া বাড়ির সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বৃদ্ধ, তরুণ, যুবক, নারীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তারা সবাই তানজিম কবির সজুকে সমর্থন করে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।কদমতলী পশ্চিম নয়াপাড়া এলাকার মুরুব্বি ও সমাজ সেবক হাজী মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সমাজ সেবক মুরুব্বি অলি ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কদমতলী এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হুমায়ূন কবির। তারই ছেলে নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজিব (সজু)। এসময় আরো উপস্থিত ছিলেন- কদমতলী পশ্চিম নয়াপাড়া এলাকার মুরুব্বি মোঃ আলমগীর হোসেন, মজিবর রহমান, মোঃ জহির মিয়া, সুমি আপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তানজিম কবির মুন্না, সাগর মিয়া, মোঃ রনি ও বাবুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজু- নিয়মিত গনসংযোগ, উঠান বৈঠক, মত বিনিময় সভা করে আসছেন। মানবসেবায় ওয়ার্ডের পাড়া মহল্লায় মশক নিধনসহ বিভিন্ন জনকল্যান কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এ উঠান বৈঠক ও মত বিনিময়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হুমায়ন কবির সহ অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়া হয়।এ সময় তানজিম কবির সজু বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ৭নং ওয়ার্ডকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। ৭নং ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। আপনারা আমাকে কাউন্সিলর নির্বাচিত করে আরো বেসি সেবা করার সুযোগ দিন। সকলের দোয়া ও সমর্থণ কামনা করেছেন। পরে তারা উঠান বৈঠক অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে গনসংযোগ করে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় মুরুব্বিদের ও এলাকার ভোটারদের সালাম জানিয়ে দোয়া চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রচার প্রচারণা করেন।