শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৮ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার পক্ষে নমিনেশন ক্রয় করলেন মুক্তিযোদ্ধারা

মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১ | ৫:৫০ অপরাহ্ণ

নাসিক ৮ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার পক্ষে নমিনেশন  ক্রয় করলেন মুক্তিযোদ্ধারা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬ জানুয়ারি নির্বাচন উপলক্ষে নাসিক ৮ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মোঃ রুহুল আমিন মোল্লার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করলেন মুক্তি যোদ্ধা কমান্ডারসহ মুক্তি যোদ্ধারা।গত ৭ ডিসেম্বর দুপুর দিকে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা থেকে এ মনোনয়ন ফরম ক্রয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সফল ২ বারের ও শ্রেষ্ঠ কাউন্সিলর মনোনয়ন ফরম ক্রয় করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার শাহজাহান জুলহাস,মুক্তি যোদ্ধা মজিবুর রহমান সাউদ, মুক্তি যোদ্ধা আব্দুল মতিন, মুক্তি যোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুক্তি যোদ্ধা আব্দুস সালাম,মুক্তি যোদ্ধা এহসান কবির রমযান,মুক্তি যোদ্ধা আব্দুল মজিদ সাউদ ও ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর সচিব সাইফুল ইসলাম।

সাবেক কমান্ডার শাহজাহান জুলহাস বলেন,মানুষের পাশে,মানুষের সাথে যাকে পাই সে হলো নাসিক ৮ নং ওয়ার্ডে সফল ও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর ২ বারের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন, তার পক্ষে আমরা উৎসাহ উৎদ্দীপনা নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেছি।আমরা এমন জনপ্রতিনিধি মনোনয়ন ফরম ক্রয় করে দিয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি। যিনি ১০ টি বছর এ ওয়ার্ডবাসীর জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন।আমরা তার পক্ষে মনোনয়ন ও নির্বাচনী মাঠে আছি থাকব।
এ দিকে সফল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, জনগন আমাকে ২ বারের জনপ্রতিনিধি বানিয়েছে আমি তাদের সেবা করেছি,এলাকার উন্নয়ন করেছি তার আবারও আমাকে জনপ্রতিনিধি দায়িত্ব পালন করতে বিভিন্ন কাজে জনগন মাঠে নেমেছে। তারা আবারও আমাকে দায়িত্ব পালন করার দায়বার দিতে চায়।সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমার নির্বাচনী মাঠে কাজ করছে।আমি ধন্যবাদ জানাই মুক্তি যোদ্ধাদের তারা আমার মনোনয়ন ফরম ক্রয় করার জন্য। সবাই কে আবারও নির্বাচনী সালাম ওসমর্থন প্রার্থনা কামনা করি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন