সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নাসিক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক হ্জাী তানজিম কবির সজীব সজু এলাকায় বিশাল মিছিল করে শোডাউন করেন। এলাকাবাসীর সাথে ও মতবিনিময় সভা করা হয়। এলাকাবাসী উৎসাহ উৎদীপনা নিয়ে মিছিলে হাজী তানজিম কবির সজীব সজু মিছিলে জনতার ঢল নেমেছে। হাজী তানজিম কবির সজীব সজুকে নাসিক ৭ নং ওয়ার্ডবাসী তাকে এবার কাউন্সিলর দেখতে চায় ।জনগন তাকে কাউন্সিলর মনোনীত করে জনগনের সেবক হিসাবে নাসিক ৭ নং ওয়ার্ডে তাদের জনপ্রতিনিধি দেখতে চায়। মিছিলে এলাকাবাসী আমরা পরিবর্তন দেখতে চাই আলী হোসেন আলার স্থানে তাকে বসাতে চাই । আমরা জনগন উৎসাহ উৎদীপনা নিয়ে তানজিম কবির সজীব সজুর নির্বাচনী প্রচার করেন, তফসিল ঘোষণার নির্বাচনী এলাকায় আমেজ দেখা যায়। এলাকাবাসী আলহাজ্ব তানজিম কবির সজীব সজু কাউন্সিলর বানানোর লক্ষ্যে রাস্তায় কমদতলী মিছিলে মানুষের ঢল নেমেছে। সজু রাজনীতি ও এলাকায় উন্নয়নের চিন্তা চেতনায় এলাকার উন্নয়ন করবেন ।বৃহস্পতিবার মিছিলে ছাত্র লীগ,আওয়ামী লীগ, যুবলীগ ও এলাকার মানুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ডের প্রতিটি মহল্লায় হাজী তানজিম কবির সজীব সজুর কথা শুনা যাচ্ছে। তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম ও খ্যাতি রয়েছে।তিনি বলেন, প্রিয় এলাকাবাসী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আমার নির্বাচনী সালাম নিবেন। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। এলাকাবাসী জন্য নতুন সমাজ উপহার দিতে চাই । আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ৭ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে নির্বাচন করছি। জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই।জনগন স্বাধীন ভাবে বসবাস করে, সে ধরনের সেবা দিতে চাই। এ ওয়ার্ডকে আধুনিকায় করে নতুন রুপে গড়তে চাই।আপনারা আগামী ১৬ ই জানুয়ারি ইভিএম ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন এ প্রত্যাশা সকলের প্রতি। সবাইকে নির্বাচনী সালাম, দোয়া সমর্থন কামনা করেন।