শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর ফেস্টুন ব্যানার ছিড়ে ফেলায় থানায় অভিযোগ

মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৬:২০ অপরাহ্ণ

নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর ফেস্টুন ব্যানার ছিড়ে ফেলায় থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু)র সাটানো নির্বাচনী ব্যানার ফেস্টুন রাতের আধারে ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ওয়ার্ডবাসী তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।এ বিষয়ে নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী তানজিম কবির সজু জানায়, আসন্ন নারায়নগঞ্জ সিটি কর্পারেশন নির্বাচনে আমি ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রর্থী। ইতিমধ্যে আমার সমর্থক লোকজন আমার জন্য দোয়া চেয়ে এলাকায় বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন লাগিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে। আমার জনপ্রিয়তা দেখে একটি কুচক্রী মহল ইর্শান্বিত হয়ে রাতের আধারে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লাগানো আমার ব্যানার, ফেস্টুন, ছিড়ে নস্ট করে ফেলেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় তিনি আশংকা করেন, ভবিষ্যতে প্রতিপক্ষের লোকজন তার নির্বাচনী কাজে বাধা প্রদানসহ জানমালের ক্ষতি সাধন করতে পারে। আমি প্রশাসনের প্রতি ঘাতকদের চিহৃত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। তিনি বলেন এসব না করে সবাইকে ঐক্যবদ্দ হয়ে দেশ তথা এলাকার সামাজের কাজ করার আহ্বান জানান। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম, ব্যানার ও ফেস্টুর ছিড়ে ফেলার বিষয়ে অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন