সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং যুবলীগের উদ্যোগে নারায়ণগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র আলহাজ্ব একেএম অয়ন ওসমান এর ৩৪ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ নভেম্বর) সন্ধায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড যুবলীগের কার্যলয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা মাহাফুজ রহমান পাপ্পু, নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ মোঃ ফারুক, মোঃ হুমায়ণ কবির, ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ, ১নং ওয়ার্ড ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, আরাফাত রহমান বাবু, মোঃ কবির সুমন, মোঃ শফিক কাজী, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সাখায়েত হোসেন সাকু, মোঃ সফিকুল, আব্দুল সাত্তার, মোঃ সেলিম হোসেন, মোঃ সিফাত, মোঃ কালাম, মোঃ জরিপ, মোঃ শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।