শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নাসিক ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের হেভিওয়েট কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম নির্বাচনী মাঠে সবার চেয়ে এগিয়ে

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | ১০:৪৪ অপরাহ্ণ

নাসিক ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের হেভিওয়েট কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম  নির্বাচনী মাঠে সবার চেয়ে এগিয়ে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগের হেভিওয়েট কাউন্সিলর পদ প্রার্থী হাজী শফিকুল ইসলাম নির্বাচনী সালাম প্রদান ও নির্বাচনী মতবিনিময় করে যাচ্ছেন।তিনি এলাকায় ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার প্রচারণা ও এলাকাবাসী নিয়ে উঠান বৈঠক করতে দেখা যায়।গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় , কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখা যায়। আসন্ন নাসিক নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম নির্বাচনী মাঠে সবার চেয়ে এগিয়ে আছেন। সরেজমিনে দেখা যায় নাসিক ২ নং ওয়ার্ডে নির্বাচনকে ঘিরে জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। বিভিন্ন পাড়া মহল্লায় এলাকায় সকলের মুখে হাজী শফিকুল ইসলাম একজন সৎ যোগ্য ব্যক্তি হিসাবে এবং রাজনৈতিক ভাবে আওয়ামীলীগের দলীয় কাউন্সিলর পদপ্রার্থী।
এলাকাবাসী জানান,হাজী শফিকুল ইসলাম আওয়ামীলীগের একজন একনিষ্ঠ সংগঠক। তিনি বিভিন্ন দায়িত্ব পালনে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর,পরোপকারী ,সৎ ত্যাগী একজন মানুষ। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কেএম শামমি ওসমানের ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান আর্দশের রাজনীতি করেন। এলাকাবাসী এ ধরনের সৎ ও নিষ্ঠ ব্যক্তিকে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে পেতে চায় এবং দলীয় আওয়ামীলীগের সর্মথন ও দোয়া কামনা করেন।
নাসিক ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগ নেতা ওয়ার্ড বাসী কে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা সম্মুখীন হয়ে আজও আওয়ামীলীগের রাজনীতি করতে পারছি। তিনি সামাজিকতা, উদারতা , আদর্শ ও নীতি নৈতিকতায় একজন ভালো মানুষ। তিনি জনপ্রতিনিধি না হলেও এলাকায় অনেকে তার সমর্থন রয়েছে। তিনি বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি।জনগন আমার পাশে থাকলে আমি নাসিক ২নং ওয়ার্ডেকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব । আমি ভূমিদস্যু,চাঁদাবাজ প্রতিহত করা মূল লক্ষ্য, সন্ত্রাস মাদক ও দূর্নীতিমুক্ত ডিজিটাল সমাজ গড়ার লক্ষ্যে এই ঈশতেহার নিয়ে দৃঢ় প্রত্যয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে সকলে কাছে নির্বাচনী সালাম দোয়া ও দলীয় সমর্থন কামনা করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন