শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজী শফিকুল ইসলাম, কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুতে শোক প্রকাশ

বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | ২:৪৯ অপরাহ্ণ

হাজী শফিকুল ইসলাম, কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুতে শোক প্রকাশ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওসাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের নেতা কাউন্সিলর পদ প্রাথী ২নং ওয়ার্ডের হাজী শফিকুল ইসলাম নাসিক ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।উল্লেখ্য,মঙ্গলবার রাত ১০ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিশিষ্ট সমাজ সেবক ও দুইবারের সফল কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন আলা । তিনি দুই ছেলে ও স্ত্রী এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১ টায় সরকারী এম ডব্লিউ হাইস্কুল মাঠে প্রথম জানাজা সম্পন্ন করেন। পরে কবরস্থানে তাকে দাফন করা হবে। নাসিক ২ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী শফিকুল ইসলাম বলেন, কাউন্সিলর আলী হোসেন আলার শোকসন্তপ্ত পরিবার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন