শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজুল ইসলাম মন্ডলসহ তার অন্যান্য ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট অপবাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিতদ

শনিবার, ০২ অক্টোবর ২০২১ | ১২:২২ অপরাহ্ণ

সিরাজুল ইসলাম মন্ডলসহ তার অন্যান্য ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট অপবাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিতদ

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলসহ তার অন্যান্য ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট অপবাদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডলের সভাপতিত্ব উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সাদেকুর রহমান, মহানগর আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কাজী আতাউর রহমান, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহাম্মদ সরদার, নারায়ণগঞ্জ জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান সম্রাট, ৬নং ওর্য়াড স্বেচ্ছসেবলীগের সভাপতি বোরহান উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সেলিম মজুমদার, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী আনিছুর রহমান, মজিবুর রহমান মোল্লা, সমাজসেবক ইব্রহিম খলিল, শরীফ হোসেন, সুরুজ আহাম্মেদ, আয়নাল হক, এছাক আলী, হাজী শহীদুল্লাহ, কামরুজ্জামান বাদল, ফারুক হোসেন বাক্কু, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী সুফিয়া রহমান, শাহিনুর বেগম, পলি বেগম, সিমা সুলতানা।অনুষ্ঠান পরিচালনা করেন গোদনাইল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান মন্ডল।সভায় বক্ত্যরা বলেন নাসিক ৬নং ওর্য়াডকে অশান্ত করছে আশরাফ উদ্দিন। আশরাফ উদ্দিন তার লোকজন দিয়ে নাটক সাঝিয়ে আমাদের প্রানপ্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলসহ তার অন্যান্য ব্যক্তিদের নামে মিথ্যা বানোয়াট অপবাদ দিচ্ছে। আমারা এর তীব্র নিন্দা জানায়। তারা আরো বলেন আশরাফ উদ্দিন নতুন নাটক করা বন্ধ করেন, অনেক করেছেন আর না। আমাদের নেতা সিরাজুল ইসলামের নামে ষড়যন্ত্র আমরা আর মেনে নেব না। সভাপতির বক্তব্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান মন্ডল বলেন আমাদের ৬নং ওর্য়াড একটি শান্তিপ্রিয় এলাকা এই শান্তিপ্রিয় এলাকাকে অশন্ত করা বন্ধ করেন। আমরা সমাজে কোনো অশান্তি চাই না। আমরা মাদকমুক্ত সমাজ চাই। আমাদের সমাজের সন্তানেরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক। এটাই আমাদের প্রত্যাশা। সিরাজুল ইসলাম মন্ডল কে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছেন ষড়যন্ত্র করা বন্ধ করেন। নতুন কোন ষড়যন্ত্র হলে আমারা এর দাঁতভাঙ্গা জবাব দিব আমরা চাই ৬নং ওয়ার্ড যেন সবসময় শান্ত থাকে। আমরা কোন অশান্তি চাই না।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন