নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৫’জুন ) রাত সাড়ে নয়’টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্টেশনের পাশে অবস্থিত রিভারভিউ রেস্টোরেন্টে সংগঠিত হয়।এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. তৌয়বুর রহমান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সোর্স ইকবাল হোসেন (৩৫) কে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৫’জুন ) রাত সাড়ে নয়’টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্টেশনের পাশে অবস্থিত রিভারভিউ রেস্টোরেন্টে ডিবি পুলিশের পরিচয়ে ওয়াকিটকি এবং স্টিলের লাঠি হাতে ডাকাত দলের ১০/১২ জন লোক অতর্কিত ভাবে হোটেলে প্রবেশ করে ম্যানেজারসহ স্টাফদের এলোপাথারী মারপিট করে তাদের শরিরে নীলাফুলা জখম করে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে চুপচাপ থাকতে বলে।
এসময় ডাকাত দল হোটেলের ক্যাশে থাকা নগদ ৩,৭০,০০০ (তিন লক্ষ সত্তর হাজার) টাকা এবং ম্যানের ও স্টাফদের কাছে থাকা মোট ০৮ (আট) টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের ভিতরে আটক রেখে বাহির থেকে গেইট ছিটকিরি লাগিয়ে ডাকাতদল
পালিয়ে যায়।
পরবর্তীতে ভিতরে আটক থাকা ম্যানেজার ও স্টাফদের ডাক চিৎকারে আশ পাশের সাধারণ লোকজন গেটের ছিটকিরি খুলে দিয়ে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনুর আলম অভিযোগের সত্যতা শিকার করে বলেন, খুব দ্রুত অপরাধীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।