বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লং মার্চকে স্বাগত জানাতে কৃষকদল নেতা তৈয়মের নেতৃত্বে মহাসড়কে নেতাকর্মীদের অবস্থান

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ

লং মার্চকে স্বাগত জানাতে কৃষকদল নেতা তৈয়মের   নেতৃত্বে মহাসড়কে নেতাকর্মীদের অবস্থান

বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের ‘ঢাকা থেকে আখাউড়া’ অভিমুখের লং মার্চকে স্বাগত জানাতে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক তৈয়ম হোসেনের নেতৃত্বে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মাদানী নগর এলাকায় অবস্থান ও মিছিল করে নেতাকর্মীরা। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদুল্লাহ, থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক আকাশ, ৮ নম্বর ওয়ার্ড কৃষকদল নেতা আমানুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ড এসব দল নেতা আসলাম, আনোয়ার হোসেন, শাহ আলম ও মাসুদসহ আরও অনেকে।
উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি পালন করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন