মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় সৌদি প্রবাসী গুরুতর আহত, থানায় মামলা

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৮:৩৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় সৌদি প্রবাসী গুরুতর আহত, থানায় মামলা

সিদ্ধিরগঞ্জে মো: শাহিন (৫১) নামে এক সৌদি প্রবাসীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসীরা।

হামলার ঘটনায় গত সোমবার (১৮ নভেম্বর) আহত শাহিনের স্ত্রী বিউটি আক্তার বাদী হয়ে ১২ জনকে এজাহারনামীয় আসামি করে এবং অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-(১৮), তাং-১৮-১১-২৪ইং।

এরআগে গত ১৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া মুনলাইট চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটে।

হামলাকারীরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকার সাকিব (২৫), রহমান (১৯), রিপন (২৪), লিখন (১৯), মেহেদী (২০), সিহাব (২১), ফয়সাল (২১), দুলাল (২৫), হোসেন (২৫), রিফাত (১৯), মেহেদী (২২) ও শাহজাহান (৩৫)।

মামলার বাদী বিউটি আক্তার এজহারে উল্লেখ করেন, বিবাদীরা ও আমরা একই এলাকায় বসবাস করি। আমার স্বামী সৌদি প্রবাসী। গত ২১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসে। আইলপাড়া আমাদের বাড়ীতে বিল্ডিং নির্মানের কাজ করি। বিবাদীদের সাথে আমার স্বামী মো: শাহিনের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গত ১৫ নভেম্বর রাত ১২টায় সুমিলপাড়া মুনলাইট চৌরাস্তায় আমার স্বামীকে একা পেয়ে তার পথরোধ করে রাস্তার মধ্যে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরতর রক্তাক্ত জখম করে।

এছাড়াও সন্ত্রাসীরা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে পিঠে ও বাম হাতের দুই জায়গায় মারাত্মক আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারী অন্যান্যরা লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি হামলা করে।

একপর্যায়ে শাহিনের গলায় ব্যবহার করা দুই লাখ টাকা মূল্যের প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের লকেট সহ একটি স্বর্নের চেইন, তার ডান হাতের আঙ্গুলে থাকা এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুইটি স্বর্নের আংটি যার ওজন ১ ভরি ৮ আনা, তার প্যান্টের পকেটে থাকা ম্যানিব্যাগ সহ নগদ ৮২ হাজার টাকা ও বিদেশী ১০০ ডলার ছিল বাংলাদেশী ১২ হাজার টাকা, সৌদি আরবের ১ হাজার রিয়াল বাংলাদেশী ৩২ হাজার টাকা এবং প্রাইম ব্যাংকের একটি কেডিট কার্ড, একটি প্রবাসী কল্যান কার্ড ও একটি ডাইভিং লাইসেন্সসহ জোর করে ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়াও তার ব্যবহৃত ৭২ হাজার টাকা মূল্যের একটি বিদেশী স্মার্ট ফোন ও ৩ লক্ষ ৯০ হাজার টাকা দামের একটি মটর সাইকেল, রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৬৪-০২০২ হামলাকারীরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমার স্বামীর ডাক চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করা সহ প্রান নাশের হুমকী ধমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডা: তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে আমার স্বামী কিছুটা সুস্থ্য হলে এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন