শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে কদমতলী নাসিক ৭ নং ওয়ার্ডের ইপিজেড গেইটের বিপরীতে ১০ তলা বিল্ডিং এর ৬ষ্ঠ তলায় আশরাফ চৌধুরী সজীব (১৮) কলেজ পড়ুয়া ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

গত (১১ জুন) মঙ্গলবার সকাল ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এস আই মামুন এসে বারিন্দায় ঝুলিয়ে থাকা ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) ওসি মোজাম্মেল হোসেন বিষয় টি নিশ্চিত করেন।

নিহত আশরাফ চৌধুরী কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে প্রায় ২ বছর যাবত কদমতলী ঔ বিল্ডিং ভাড়াটিয়া হিসেবে রুমমেটের সাথে বসবাস করতো।সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানায় তার সহপাঠীরা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, লাশটি বারান্দায় ঝুলন্ত থাকা অবস্থায় পেয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সুরতহালে শারিরীক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন