শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রবিবার, ০২ জুন ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার( ২রা) জুন দুপুর সাড়ে ১২ টার সময় দুই মাদক কারবারিকে সিদ্ধিরগঞ্জ থানার এস আই নয়ন ও এএসআই ইলিয়াস এবং সঙ্গীয় ফোর্সসহ সানারপাড় ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের কে আটক করা হয়।
আসামিরা হলেন, কুমিল্লা জেলার মেঘনা থানার বালুচর গ্রামের নবী হোসেনের ছেলে আলমগীর (৩০) ও আবদুল বাতেনের ছেলে কাউসার (২৭) উভয় একই গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসারে সাথে জড়িত তাদেরকে ১০ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সানারপাড় ফুটওভার ব্রিজের নিচ থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন