শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জের প্রবীণ কৃষক লীগ নেতা আব্দুল হালিম কন্ট্রাক্টরের দাফন সম্পন্ন

বুধবার, ২৭ মার্চ ২০২৪ | ৬:৫০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জের প্রবীণ কৃষক লীগ নেতা আব্দুল হালিম কন্ট্রাক্টরের দাফন সম্পন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী কৃষক লীগের সভাপতি, সিদ্ধিরগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসার দাতা সদস্য ও কলাবাগ জামে মসজিদের সাবেক সভাপতি, প্রবীণ নেতা আলহাজ্ব মো: আব্দুল হালিম কন্ট্রাক্টর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের সাইলোর অভ্যন্তরে মরহুমের জানাযা নামাজ শেষে সাইলো রোড কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে নাতি-পুতি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এরআগে মঙ্গলবার ২৬ মার্চ রাত ১০টায় সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ডের পূর্ব কলাবাগ এলাকায় তার নিজ বাস ভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজনীতিবীদ, ব্যাবসায়ী, সমাজসেবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের সাধারণ মানুষ জানাযা নামাজে উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় মরহুম আলহাজ্ব মো: আব্দুল হালিম কন্ট্রাক্টরের ছেলে মোঃ রিপন তার পিতার আত্নার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেনো বেহেস্ত নসিব দান করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন