মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, পুরষ্কার বিতরণ

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৩:০৬ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত, পুরষ্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে নাসিক ৪ নং ওয়ার্ডে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় সোনামিয়া স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জন এ প্রতিযোগিতার আয়োজন করে। ৪’টি দলের ৬০’জন খেলোয়াড়ের সমন্বয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল রোববার ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে সিদ্ধিরগঞ্জ উত্তর আজীবপুর যুব সংঘ। ৪’উইকেটে ৬৩’রানের টার্গেট দেয় সিদ্ধিরগঞ্জ ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবকে। রুদ্ধশ্বাস খেলাশেষে ৬’উইকেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিদ্ধিরগঞ্জ ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্ট শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে উৎসাহিতমূলক বক্তব্য প্রদান করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা ক্রীড়া অফিসার জনাব হীরা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোহাম্মদ জামাল হোসাইন, উপ-পরিচালক, ইসলামিক ফাউণ্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. কবির আহমেদ, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, হাজী মো. নূরউদ্দিন মিয়া, কাউন্সিলর ৪নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪, ৫ ও ৬নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আরও উপস্থিত ছিলেন- মো. জুবায়ের আলম, সভাপতি, সিদ্ধিরগঞ্জ ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব, মো. হামিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক, কমিউনিটি পুলিশিং, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিডিসির সদস্যবৃন্দ, কোচবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের প্রতিনিধিরা, এলাকার সুধীজন ও অন্যান্য।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন