মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সিদ্ধিরগঞ্জে সোনা মিয়া স্টেডিয়ামে

” চল ফুটবল খেলি” শ্লোগানে ৫ দিন ব্যাপী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ২:৫৭ পূর্বাহ্ণ

” চল ফুটবল খেলি” শ্লোগানে ৫ দিন ব্যাপী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত

” চল ফুটবল খেলি” শ্লোগানে নারায়ণগঞ্জে ৫’দিন ব্যাপী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ডে সোনা মিয়া স্টেডিয়ামে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এতে অনুর্ধ ১৫ বছরের ৩০ জন বালিকা অংশ গ্রহন করে। নারায়ণগঞ্জ এর প্রমিলা ফুটবল টীমের কোচ ইতি আক্তার ৫’দিন ব্যাপী এই প্রশিক্ষণ পরিচালনা করেন।

প্রশিক্ষন শেষে জেলা ক্রীড়া অফিস নারায়ণগঞ্জ’র ব্যবস্থাপনায় গতকাল রোববার ফুটবল প্রশিক্ষণ এর দুই টীমের সমন্বয়ে প্রীতি ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হীরা আক্তার জেলা ক্রীড়া কর্মকর্তা, নারায়নগঞ্জ এর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাসিক ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মনোয়ারা বেগম। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ এর পক্ষে লতা দে, কমিউনিটি মবিলাইজার-স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট, নারায়ণগঞ্জ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন